সাবেক ফুটবলারদের ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল ম্যাচের আয়োজন রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে বিকেলে লাল ও

2026-03-26T17:17:53+00:00
2026-03-26T17:17:53+00:00

সাবেক ফুটবলারদের ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল ম্যাচের আয়োজন রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে বিকেলে লাল ও সবুজ দলে ভাগ হয়ে মুখোমুখি হয় সাবেক ফুটবলাররা। তাদের ম্যাচ দেখতে কন্যা জাইমা রহমানকে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মাঠে উপস্থিত হয়ে প্রথমে তিনি জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন। এরপর লাল দল ও পরে সবুজ দলের ফুটবলারদের সঙ্গে ফ্রেমবন্দী হন। তারপর ডাগআউটে বসে তিনি খেলা উপভোগ করেন।
 
বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ স্লোগানকে সামনে রেখে আজ দিনব্যাপী ফুটবল ম্যাচের আয়োজন করে বাফুফে। যেখানে সকালে যুব দল ও নারী দলের ম্যাচ আয়োজিত হয়। আর বিকেলে মাঠে নামেন দেশের সাবেক তারকা ফুটবলাররা। লাল দলের হয়ে এদিন মাঠে নামতে দেখা গেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককেও।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]