স্বনির্ভর দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:২৩ এএম (ভিজিট : ২৮)
 সংগৃহীত ছবি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গতকাল ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন সামনের দিকে তাকাতে চাই। সেক্ষেত্রে সবার জন্য নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ঘোষণায় ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। এ তিনটির কোনটিই অর্জিত হয়নি বরং নানা ধরনের অন্যায় অবিচার হয়েছে। তবে সব কিছুর পরও এখনো হতাশ হতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রাজনীতি বিশ্লেষক ও রাজনৈতিকরা। তিনি বলেন, আমরা মনে করি ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর ১২ ফেব্রুয়ারি একটা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে অস্তিত্ব ঘোষণার আজ ৫৫ বছর। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের কাছে অবিস্মরণীয়।
তিনি বলেন, সেই ঘোষণার পথ ধরেই ত্রিশ লাখ শহীদ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর সন্তানদের লড়াই সংগ্রামে অর্জিত হয়েছে সবুজ-শ্যামল এই বাংলাদেশ। ১৯৭১ সালের এ দিনেই দীপ্ত শপথে বাঙালি জানান দিয়েছিল এ দেশ আমাদের।
প্রতিমন্ত্রী বলেন, আজকের এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, সেসব অগণিত শহীদের কথা, যাদের রক্তে রঞ্জিত হয়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ। আত্মত্যাগের সেই ঋণ কখনো শোধ হওয়ার নয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
|